আমরা যারা অনলাইনে বিজনেস করি আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে আমরা ম্যাসেঞ্জারে ক্লায়েন্টের সাথে ডিল ক্লোজ করতে পারি না। আমরা ম্যাসেজ তো পাই হাজারে কিন্তু সেল জেনারেট হয় এককে। তো এই সমস্যা সমাধানের একটা গ্রেট উপায় হচ্ছে লিড জেনারেট করা।
এখন প্রশ্ন হচ্ছে, লিড কি ভাই? লিড মানে হলো ‘a piece of information’. এখন আবার একটা প্রশ্ন আসে এটা কেমন ধরনের ইনফরমেশান? উত্তর হচ্ছে, যেই ইনফরমেশান পেলে আপনার সাথে যোগাযোগ করা যাবে সেটাকেই বলে লিড।
একদম বাংলায় যদি বলি, আপনার নাম-ঠিকানা, ফোন নাম্বার, ইমেইল আইডি ইত্যাদি। তবে আমরা যেহেতু ডিজিটালে বিজনেস করি সো আমাদের জন্য ফোন নাম্বার বা হোয়্যাটসএপ নাম্বার বা ইমেইল আইডি এগুলাই বেশি দরকারি। আর এই লিড আমরা যেভাবে বা যেই প্রসেসে কালেক্ট করি সেটাকে বলে লিড জেনারেশন।